কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় রাস্তা নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

০২ সেপ্টেম্বর, ২০২৬ কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ), নো ডেভেলপমেন্ট জোনে এবং সংরক্ষিত পর্যটন এলাকায় কক্সবাজার পৌরসভা কর্তৃক ১.৬ কিলোমিটার রাস্তা নির্মাণের সকল কার্যক্রমের উপর ৮ সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগ। নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বিবাদীগণের উপর রুলও জারি করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগ। জারিকৃত এ রুলে সমুদ্র কক্সবাজার পৌরসভা কর্তৃক উল্লেখিত রাস্তা…

হংকং কনভেনশন বিধিসম্মত গ্রিন ইয়ার্ডে প্রাণঘাতী গ্যাস বিস্ফোরণ: শ্রমিকের নিরাপত্তা কোথায়?

১৪ আগস্ট ২০২৬ সকাল ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরোনো LNG পরিবহনকারী জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত ৯ জন শ্রমিক নিহত এবং আরও ১০–১২ জন শ্রমিক অসুস্থ ও আহত হয়েছেন। বেলা মর্মান্তিক গ্যাস দুর্ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানাচ্ছে। এটি কোনো নতুন বা বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। চলতি বছরও…

জীবিকার আড়ালে ঝুঁকি, প্লাস্টিক দূষণে বিপন্ন কামরাঙ্গীরচর

বুড়িগঙ্গার তীরঘেঁষা কামরাঙ্গীরচর ও আশপাশের এলাকায় গড়ে উঠেছে ঘিঞ্জি ও অপরিকল্পিত অসংখ্য ছোট ছোট প্লাস্টিক কারখানা। সহজলভ্য শ্রমশক্তি ও কম মজুরির ওপর নির্ভর করে বছরের পর বছর বেড়ে উঠেছে এই শিল্প। অধিকাংশ কারখানা পরিচালিত হচ্ছে আবাসিক বা আবাসিক-কাম-বাণিজ্যিক ভবনে, এমনকি অনেক কারখানা গড়ে উঠেছে সরাসরি আবাসিক এলাকার মাঝেই। এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে বিপুলসংখ্যক মানুষের…

দেশে প্রণীত হলো অতিপ্রত্যাশিত ও যুগান্তকারী বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ

সারসংক্ষেপঃ সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার বন ও বৃক্ষ সংরক্ষণে একটি যুগান্তকারী অধ্যাদেশ প্রণয়ন করেছে যা বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬ নামে পরিচিত। অধ্যাদেশটি বিগত ০৬ জানুয়ারি, ২০২৬ এ গেজেট আকারে প্রকাশিত হয়। ১৩টি অনুচ্ছেদযোগে প্রণীত এ অধ্যাদেশে বন ও বৃক্ষ সংরক্ষণে বিভিন্ন কৌশল, নির্দেশনা ও শাস্তির বিধান রাখা হয়েছে। বর্তমান সময়ের প্রত্যাশিত এ অধ্যাদেশে জীববৈচিত্র্য,…