কক্সবাজার সমুদ্র সৈকতে রাস্তা নির্মাণের উপর হাইকোর্ট প্রদত্ত নিষেধাজ্ঞা বহাল রাখলেন আপিল বিভাগ
-প্রেস বিজ্ঞপ্তি- আজ (১৪ সেপ্টেম্বর, ২০২৬) বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ), নো ডেভেলপমেন্ট জোনে এবং সংরক্ষিত পর্যটন এলাকায় কক্সবাজার পৌরসভা কর্তৃক ১.৬ কিলোমিটার রাস্তা নির্মাণের সকল কার্যক্রমের উপর গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হাইকোর্ট প্রদত্ত নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। উল্লেখ্য গত ২রা সেপ্টেম্বর, ২০২৬ তারিখে…
