টেকনাফে গুলিবিদ্ধ হাতির ঘটনায় তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি বেলার
কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলখালীর সংরক্ষিত বনে আটটি গুলির চিহ্নসহ একটি হাতি উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে আহত হাতিটির উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে জরুরি ভিত্তিতে…

