নরসিংদীর “মেসার্স পারফেক্ট অ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেড” এর অনুকূলে প্রদত্ত পরিবেশগত ছাড়পত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় প্রদান

আজ (২০ আগষ্ট, ২০২৬) মহামান্য হাইকোর্ট বিভাগ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ভিটি মরজাল গ্রামে পরিচালিত পোল্ট্রি ও মাছের খাদ্য উৎপাদনকারী মেসার্স পারফেক্ট অ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেড কর্তৃক ক্ষতিকর ও দূষণকারী কার্যক্রম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা এবং প্রতিষ্ঠানটির অনুকূলে প্রদত্ত পরিবেশগত ছাড়পত্রকে বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় ঘোষণা করেন। একইসাথে, উক্ত কারখানাটিকে প্রয়োজনীয় দূষণ নিয়ন্ত্রণ…