যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধে প্রদত্ত আদালতের রায় উপেক্ষায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

আজ (১৮ জানুয়ারি, ২০২৬) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উপর দিয়ে প্রবাহমান যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আদালত কর্তৃক প্রদত্ত আদেশ অবমাননার অভিযোগে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন মহামান্য আদালত। জারিকৃত এ রুলে কেন বিগত ০৩ জুন, ২০১০ তারিখে জনস্বার্থমূলক মামলা (নং ৪৭৯৫/২০০৯) এ প্রদত্ত আদালতের রায় লঙ্ঘনের…