যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধে প্রদত্ত আদালতের রায় উপেক্ষায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

আজ (১৮ জানুয়ারি, ২০২৬) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উপর দিয়ে প্রবাহমান যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আদালত কর্তৃক প্রদত্ত আদেশ অবমাননার অভিযোগে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন মহামান্য আদালত। জারিকৃত এ রুলে কেন বিগত ০৩ জুন, ২০১০ তারিখে জনস্বার্থমূলক মামলা (নং ৪৭৯৫/২০০৯) এ প্রদত্ত আদালতের রায় লঙ্ঘনের…

দেশে প্রণীত হলো অতিপ্রত্যাশিত ও যুগান্তকারী বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ

সারসংক্ষেপঃ সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার বন ও বৃক্ষ সংরক্ষণে একটি যুগান্তকারী অধ্যাদেশ প্রণয়ন করেছে যা বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬ নামে পরিচিত। অধ্যাদেশটি বিগত ০৬ জানুয়ারি, ২০২৬ এ গেজেট আকারে প্রকাশিত হয়। ১৩টি অনুচ্ছেদযোগে প্রণীত এ অধ্যাদেশে বন ও বৃক্ষ সংরক্ষণে বিভিন্ন কৌশল, নির্দেশনা ও শাস্তির বিধান রাখা হয়েছে। বর্তমান সময়ের প্রত্যাশিত এ অধ্যাদেশে জীববৈচিত্র্য,…

নির্বাচনি ইশতেহার জনমুখী ও পরিবেশবান্ধব করতে অংশগ্রহণকারী প্রার্থীদের কাছে বেলার পত্র প্রেরণ

আজ (১২ জানুয়ারি ২০২৬) জনগণের পরিবেশগত অধিকার নিশ্চিত করতে ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি ইশতেহার জনমুখী ও পরিবেশবান্ধব করতে  অংশগ্রহণকারী প্রার্থীদের কাছে পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি প্রত্যাশা করে একটি পত্র প্রেরণ করেছে। বেলা অংশগ্রহণকারী প্রার্থীদের কাছে নিম্নোক্ত প্রতিশ্রুতি প্রত্যাশা করছে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে পরিবেশগত…