চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল জারি

-প্রেস বিজ্ঞপ্তি- আজ (১৯ জুলাই, ২০২৬) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন চকরিয়া সুন্দরবনকে সংরক্ষিত বন থেকে অবমুক্তকরণ (ডি-রিজার্ভ) সংক্রান্ত প্রজ্ঞাপনসমূহ এবং সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি পুনরুদ্ধারে বিবাদীগণের ব্যর্থতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, ও প্রচলিত আইনের পরিপন্থী হওয়ায় কেন তা অসাংবিধানিক, স্বেচ্ছাচারী, বেআইনি, আইনগত কর্তৃত্ববিহীন ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে বিবাদীগণের উপর রুল…

সংরক্ষিত বনাঞ্চল ও হাতির করিডোরে সড়ক নির্মাণ নয়

-প্রেস বিজ্ঞপ্তি- আজ (০১ জুলাই, ২০২৬) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সমমনা কয়েকটি সংস্থা কর্তৃক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন খুটাখালী মৌজাস্থ সংরক্ষিত বন ও খুটাখালী-মেধাকচ্ছপিয়া হাতির করিডোর রক্ষায় সড়ক নির্মাণ প্রকল্প বাতিলের অনুরোধ জানিয়ে একটি পত্র প্রেরণ করা হয়েছে। পত্রটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…